দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের বিভিন্ন মূলধারার গণমাধ্যমের অনলাইন ও ডিজিটাল বিভাগের প্রধানদের পেশাজীবী সংগঠন ‘অনলাইন এডিটরস অ্যালায়েন্স’ আনুষ্ঠানিকভাবে নিবন্ধন পেয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস (আরজেএসসি) সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট, ১৮৬০-এর আওতায় সংগঠনটির নিবন্ধন দেয়। এর নিবন্ধন নম্বর এস-১৫৩৪৩/২০২৬।
আইনি প্রক্রিয়ায় সংগঠনটির নিবন্ধন হয়েছে ‘অনলাইন এডিটরস সোসাইটি’ নামে। তবে অনুমোদিত নথিতে থাকা বিশেষ বিধান অনুযায়ী, সংগঠনটি পরিচিত নাম ‘অনলাইন এডিটরস অ্যালায়েন্স’ নামেই কার্যক্রম পরিচালনা করবে।
সংগঠনের সংশ্লিষ্টরা বলছেন, নিবন্ধনের মাধ্যমে দেশের ডিজিটাল গণমাধ্যমে কর্মরত পেশাজীবীদের সংগঠিতভাবে কাজ করার সুযোগ আরও বাড়বে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, অধিকার ও মর্যাদা সুরক্ষা এবং সাইবার সাংবাদিকতার বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সংগঠনটি ভূমিকা রাখতে পারবে।
নিবন্ধনের বিষয়ে অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ বলেন, ‘এ নিবন্ধন আমাদের পেশাজীবী সংগঠনের প্রাতিষ্ঠানিক পথচলায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আমরা ডিজিটাল সাংবাদিকতার মানোন্নয়ন এবং পেশাগত অধিকার ও মর্যাদা সুরক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে চাই।’
সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল বলেন, নিবন্ধনের মাধ্যমে অনলাইন এডিটরস অ্যালায়েন্স আরও সুসংগঠিত ও কার্যকরভাবে দায়িত্ব পালনের সুযোগ পেল। দেশের ডিজিটাল সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলা এবং পেশাজীবীদের স্বার্থে সংগঠনটি কার্যকর ভূমিকা রাখবে বলে আমরা প্রত্যাশা করি।
যে আই